সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফে বার্ষিক ওয়াজ মাহফিল
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০১৩, ২২:১৮
আগামী ২৬ ও ২৭ ফেব্রুয়ারি কুমিল্লার মুরাদনগরে সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের বার্ষিক ওয়াজ ও ইছালে ছাওয়াবের মাহিফল অনুষ্ঠিত হবে। মাহিফলে দেশ-বিদেশের হাক্কানি পীর মাশায়েখ, ওলামায়ে কেরাম ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদগণ তাশরিফ আনবেন। দুই দিনব্যাপী এই মাহফিলে ওয়াজ নসিহত, তালিম তাওয়াজ্জুহ, জিকির আসকার ও দোয়া করা হবে। মাহফিলে আখেরী মোনাজাত পরিচালনা করবেন বর্তমান গদ্দিনশিন পীর আলহাজ্ব হজরত মাওলানা মোহাম্মদ মাহমুদুর রহমান সাহেব। এই মাহিফলে যোগদানের জন্য আশেকান, জাকেরানসহ সকল মুসলিম ভাইদের দাওয়াত করা হয়েছে। -প্রেস বিজ্ঞপ্তি