কৃত্রিম সুগার থেকে
ডায়াবেটিস,
বাড়ে ওজন!
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০১৩, ২২:১৮
যাদের রক্তের চিনি বা সুগার বা শর্করা খানিকটা বেশি বা বর্ডার লাইন অথবা যাদের ডায়াবেটিসের ঝুঁকি রয়েছে তারা কৃত্রিম মিষ্টি বা আর্টিফিশিয়াল সুইটেনার ব্যবহারে অভ্যস্ত। এমনকি অনেক ক্ষেত্রে চিকিত্সকগণও জিরো ক্যালরি সুইটেনার খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। গবেষকগণ দেখেছেন যারা কৃত্রিম সুইটেনার জাতীয় ড্রিংক বা অন্যান্য অনুরূপ উপাদান খেতে বা পানে অভ্যস্ত তাদের ক্যালরি গ্রহণের মাত্রা বেড়ে যায় এবং টাইপ-২ ডায়াবেটিস ও মোটা হয়ে যাবার ঝুঁকি থাকে। ইয়েল ইউনিভার্সিটির নিউরো সাইকোলজিস্ট ড. ডানা স্মল-এর অভিমত কৃত্রিম মিস্টি জাতীয় পদার্থ সুকরালোজ, অ্যাসপারটেম চিনির চেয়ে বিপদজ্জনক। এ ধরনের মিষ্টি জাতীয় পদার্থে মানুষের স্বাভাবিক টেস্ট রিসিপটরগুলো ক্ষতিগ্রস্ত হয় এবং অধিক মিস্টি জাতীয় খাবারের প্রতি লোভ বাড়িয়ে দেয়। ড. স্মল এবং অন্য গবেষকগণ আরও মনে করেন কৃত্রিম সুইটেনার ব্রেইন কেমিস্ট্রি ও হরমোনের কার্যক্রমে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। ফলে আমাদের ক্ষুধা নিয়ন্ত্রণে সমস্যা হয়। ফ্রান্সে ১৪ বছর ধরে ৬৬ হাজার মহিলার ওপর ডিংকিং হ্যাবিট-এর ওপর গবেষণা চালিয়ে দেখা যায়, সুগার মিশ্রিত খাবার, ডায়েট খাবার (ডায়েট পপ) টাইপ-২ ডায়াবেটিসের জন্য ঝুঁকিপূর্ণ। তবে নন ডায়েট ড্রিংক থেকে ডায়েট ড্রিংক-এর ক্ষেত্রে ডায়াবেটিসের ঝুঁকি শতকরা ১৫ ভাগ বেশি। আমেরিকান জার্নাল অব ক্লিনিক্যাল নিউট্রশনে এ গবেষণা রিপোর্টটি প্রকাশিত হয়েছে।