ড. মুশাররফ হোসেনের
মৃত্যুতে অর্থনীতি
সমিতির শোক
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০১৩, ২২:২০
বিশিষ্ট অর্থনীতিবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের প্রাক্তন অধ্যাপক ড. মুশাররফ হোসেন গত ২১ ফেব্রুয়ারি ঢাকায় ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশ অর্থনীতি সমিতি গভীর শোক প্রকাশ করেছে। তিনি বাংলাদেশ অর্থনীতি সমিতির জীবন সদস্য ছিলেন। শিক্ষকতা ছাড়াও তিনি আন্তর্জাতিক সংস্থা গবেষণায় নিয়োজিত ছিলেন। অর্থনীতি সমিতি পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করছে।-প্রেস বিজ্ঞপ্তি