শোক সংবাদ

মাজেদা খাতুন ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলায় মো. ইউসুফের মাতা মাজেদা খাতুন (৮০) গতকাল নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। মৃত্যুকালে তিনি ৪ ছেলে, ৪ মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। আজ বাদ জোহর ফেনী জেলার ফুলগাজী উপজেলা মনতলা গ্রামের মিয়েজী বাড়ির পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে। মনোয়ারা বেগম ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কানিহারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলিম আল রাজি উজ্জলের মাতা মনোয়ারা বেগম (৬৫) গতকাল ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। সেনবাড়ি গ্রামের নিজ বাড়ি পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি ১ ছেলে ও ৩ মেয়েসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। মো. গোলাম আলী সরদার জাতীয় শ্রমিক লীগের সাংগঠনিক শাখা যুব উন্নয়ন অধিদপ্তর কর্মচারী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামের পিতা মো. গোলাম আলী সরদার গতকাল ব্রেনস্ট্রোক করে বরিশালের উজিরপুর উপজেলার পরমানন্দশাহা গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, ৬ ছেলে, ৩ মেয়ে, আত্মীয়-স্বজনসহ বহুগুণগ্রাহী রেখে গেছেন।