সিলেটে বিজিবি মোতায়েন
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০১৩, ২২:২৮
গত শুক্রবারের ব্যাপক সহিংসতার পর আজ রবিবারের হরতালে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সিলেট মহানগরীতে বিজিবি মোতায়েন করা হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশ সূত্র একথা নিশ্চিত করে জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, র্যাবের পাশাপাশি নগরীতে বিজিবিও থাকবে। এদিকে গতকাল শনিবার সন্ধ্যার পরপরই নগরীর অনেক মার্কেট, দোকানপাট বন্ধ হয়ে যায়। রাস্তাঘাটে যানবাহন চলাচল কমে আসে। লোকজন দ্রুত বাসা-বাড়িতে ফিরে যাচ্ছেন।