তিতাস গ্যাসের নতুন ব্যবস্থাপনা পরিচালক মো. নওশাদ ইসলাম
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০১৩, ২২:২৯
তিতাস গ্যাস টি অ্যান্ড ডি কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রকৌশলী মো. নওশাদ ইসলামকে গত ২০ ফেব্রুয়ারি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হিসাবে নিয়োগ দেয়া হয়েছে। কোম্পানির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল আজিজ খানের চুক্তির মেয়াদ শেষ হওয়ায় তাকে এ নিয়োগ দেয়া হয়েছে।