জোকস
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০১৩, ২০:০৩
++ ফায়ারিং স্কোয়াডে গুলি করে মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য নিয়ে যাওয়া হলো এক কুখ্যাত অপরাধীকে। যথারীতি হুকুম তামিল করার আগে এক ম্যাজিস্ট্রেট তার কাছে জানতে চাইলেন তার শেষ ইচ্ছা কি। উত্তরে কুখ্যাত সেই অপরাধী জানালো সে মরার সময় বুলেটপ্রুফ একটা জ্যাকেট পড়ে মরতে চায়!
++ এক লোককে থানায় ধরে আনা হলো। ওসি তাকে জানালেন ‘আজ রাতে আপনাকে থানা হাজতে থাকতে হবে।’ লোকটি এই কথা শুনে উত্তেজিত হয়ে বললো, ‘কিন্তু চার্জ (অভিযোগ) কি?’ উত্তরে ওসি খানিকটা রসিকতা করে জানালেন, ‘না এজন্য আপনাকে কষ্ট করে কোনো চার্জ পরিশোধ করতে হবে না, আমরা আপনাকে ফ্রি তেই রাখব!’
++ বইমেলায় লেখকের সঙ্গে তার এক ভক্তের কথা হচ্ছে—
ভক্ত :আপনার বইটা আমার খুব ভালো লেগেছে।
লেখক :কোন বইটা?
ভক্ত :ঐ যে আপনার আত্মজীবনী নিয়ে যে বইটা এসেছে। তা আপনি কি এ রকম আরও কয়েকটা আত্মজীবনী লিখবেন?
++ স্ত্রী :ব্যবসা নিয়ে দিনরাত ভাবতে ভাবতে তুমি এখন একদম বদলে গেছ। এখন তুমি টাকা ছাড়া আর কিছুই ভাবতে পারো না!
স্বামী :তা অবশ্য তুমি লাখ টাকা দামের একটা কথা বলেছ এটা!