মিসরে নির্বাচন বয়কটের
আহবান এল-বারাদির
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০১৩, ২০:২২
মিসরের উদারপন্থি বিরোধী রাজনৈতিক নেতা মোহাম্মদ এল-বারাদি আগামী এপ্রিল মাসের পার্লামেন্ট নির্বাচন বয়কটের আহবান জানিয়েছেন। তিনি এই নির্বাচনকে ‘একটি প্রতারণামূলক কর্মকাণ্ড’ বলে মন্তব্য করেছেন। নির্বাচন বয়কটের তার এই আহবানের ফলে মিসরের বিরোধী জোটের মতভিন্নতা আবারো স্পষ্ট হলো। আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার সাবেক প্রধান এবং নোবেল বিজয়ী এল-বারাদি এক টুইটার বার্তায় নির্বাচন সম্পর্কে বলেন, আজ আমি পুনর্ব্যক্ত করছি যে, আমি এই প্রতারণামূলক কর্মকাণ্ডের অংশ হবো না। তিনি আরো জানান, সাবেক স্বৈরশাসক হোসনি মোবারকের অধীনে ২০১০ সালেও তিনি একইভাবে নির্বাচন বয়কটের আহবান জানিয়েছিলেন। মোবারকের বিরুদ্ধে সফল গণঅভ্যুত্থানের পর প্রতিটি নির্বাচনেই মুসলিম ব্রাদারহুড খুব সংগঠিতভাবে নির্বাচনী প্রচারণা চালায়। অপরদিকে, বিরোধী বামপন্থি এবং উদারপন্থি দলগুলোর মধ্যে বিভক্তি দেখা দেয়। গত শুক্রবার ন্যাশনাল সালভেশন ফ্রন্টের (এনএসএফ) মুখপাত্র খালেদ দাউদ জানিয়েছিলেন।