মার্ডার গার্ল অদিতি এবার আইটেম সংয়ে

মাত্র ক’দিন আগে মুক্তি পেল ভাট প্রোডাকশনের ‘মার্ডার’ সিরিজের তৃতীয় সিক্যুয়াল ‘মার্ডার থ্রি’। আর এবারের ছবিতে নায়িকার চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় তামিল অভিনেত্রী অদিতি রাও। ছবিটি মুক্তি পেতে না পেতেই অদিতি এখন বলিউডের অন্যতম আলোচিত ব্যক্তি। আর তাই এরইমধ্যে একটি আইটেম সংয়ে পারফর্মের অফারও পেয়েছেন তিনি। যেখানে তাকে দেখা যাবে রাউচি নাচ পরিবেশনায়। অদিতি রাও বলেন, ‘আমি নাচ থেকেই অভিনয়ে এসেছি, ক্ল্যাসিক্যাল নাচেই আমার শুরু। যখন আমাকে প্রথম বিভেশ ভাট তার ‘মার্ডার থ্রি’তে অভিনয়ের জন্য প্রস্তাব দিয়েছিলেন তখন তো আমার বিশ্বাসই হচ্ছিল না, বলিউডের এ ধরনের বড় প্রজেক্টের স্বপ্ন আমার বহুদিনের। এবার সেই স্বপ্ন পূরণ হয়ে আরও একটি স্বপ্ন পূরণ হতে চলেছে। তা হলো দর্শকরা আমাকে আইটেম গার্ল হিসেবেও দেখতে পাবে খুব শীঘ্রই। এখন বলিউডের ফিল্মের চেয়ে আইটেম গানের জনপ্রিয়তা বেশি। আর তাই আমি অভিনয়ের পাশাপাশি আইটেম সংয়েও নিয়মিত কাজ করব।