মেলায় ‘অন্য অনিক’

বহুমুখী প্রতিভার এই মেধাবী তরুণ প্রসঙ্গে প্রখ্যাত কার্টুনিস্ট আহসান হাবীব বললেন, ‘অনিক অনেক কিছু, কখনও সে আরজে, কখনও ভিজে কখনও ছড়াকার কখনও সম্পাদক।’ গীতিকার কাওসার আহমেদ চৌধুরী বলেন, ‘অনিক কোনো কিছুতে দায়িত্ব পেলে কিছু একটা বাহানা দেখিয়ে সটকে পড়ার প্রবণতা তার ভেতরে নাই।’ সময়ের মেধাবী তরুণ উপস্থাপক ও মিডিয়াকর্মীকে নিয়ে এইভাবেই তার নতুন প্রকাশিত বইটিতে লিখেছেন শ্রদ্ধাভাজনেরা। এবারের বইমেলায় বর্ষাদুপুর থেকে বেরিয়েছে ভিন্ন ধারার ছড়া আর জার্নালের বই ‘অন্য অনিক’। এটিএন নিউজের ‘ইয়াং নাইট’-এর জনপ্রিয় উপস্থাপক একই সাথে রেডিও ফুর্তিতেও জড়িত আছেন বিভিন্ন কাজে। নিজের বই প্রকাশ প্রসঙ্গে অনিক বলেন, ‘নিজে থেকেই বিভিন্ন মাত্রার কাজে সম্পৃক্ত থাকতে ভালো লাগে। সেই ভালো লাগার প্রধান উপাত্ত আমার ছড়া। এটা ছাড়া আমি অনেকখানি নাই। আমার এই সত্তার ছড়াগুলোর সংকলন নিয়ে প্রকাশিত এই বইটির সাবটাইটেল দিয়েছি, ‘ছাপার অযোগ্য ছড়ার সংকলন। সময়ের বিভিন্ন চিত্র আছে এই বইয়ের লেখায়।’ উল্লেখ্য, অনিক খান তার আরজে ভিজে’র দায়িত্বের পাশাপাশি প্রজন্ম চত্তর নিয়েও তরুণদের সমস্বরিত উচ্চারণ নিয়ে প্রতিনিয়ত নিউজ ও ডকুমেন্টারির কাজ করছেন।