জন্মদিন
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৩৮
চেলসি হ্যান্ডলার :হলিউডের জনপ্রিয় অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি তিনি মডেলিং, লেখক, উপস্থাপনা এবং প্রযোজনাও করেন। ১৯৭৫ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। ২০০৫ সালে ‘মাই হরিজন্টাল লাইফ :এ কালেকশন অব ওয়ান নাইট স্ট্যান্ডস’ বইয়ের মধ্য দিয়ে ব্যাপক আলোচনায় আসেন। তারপর টেলিভিশনে ‘চেলসি লেটলি’ নামের রিয়েলিটি শোয়ের মাধ্যমে শোবিজ মিডিয়ায় যাত্রা শুরু করেন। তারপর বেশ কিছু চলচ্চিত্রে অভিনয়ও করেন। তার লেখায় মোট চারটি বই প্রকাশিত হয়। তার মধ্যে ‘লাইস দ্যাট চেলসি হ্যান্ডলার টোল্ড মি’ গত বছর প্রকাশ হয় এবং এটি বেশ সফলতা অর্জন করে। খুব শীঘ্রই তার অভিনীত ‘দিস মিন্স ওয়্যার’ চলচ্চিত্রটি মুক্তি পাবে।