২৭ ফেব্রুয়ারি চট্টগ্রামে সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড

চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে আগামী ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসের অষ্টম আসর। দেশের সংগীত জগতের স্বনামধন্য প্রতিভাবানদের সম্মাননা জানাতে সিটিসেল, চ্যানেল আই-এর সঙ্গে যৌথ উদ্যোগে ৮ম বারের মতো এ আয়োজন করতে যাচ্ছে। আয়োজনের এবারের মূল প্রতিপাদ্য ‘ শুদ্ধ সংগীতের বিশ্বায়নে’। রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, লোকগীতি, আধুনিক গান, উচ্চাঙ্গসংগীত (যন্ত্র), উচ্চাঙ্গসংগীত (কণ্ঠ), ছায়াছবির গান, ব্যান্ডসংগীত, আন্ডারগ্রাউন্ড ব্যান্ড, গীতিকার, নবাগত গায়ক/গায়িকা, সাউন্ড ইঞ্জিনিয়ারিং, কাভার ডিজাইন, মিউজিক ডিরেক্টর, মিউজিক ভিডিওসহ মোট ১৫টি ক্যাটাগরিতে প্রদান করা হবে এই অ্যাওয়ার্ড। এ ছাড়া পপুলার চয়েসের মাধ্যমে দেওয়া হবে আরও পাঁচ ক্যাটাগরিতে।