‘কয়টা ঋতু? নামগুলো কী?’
যেই বলেছেন স্যার,
অমনি হাবুল দাঁড়ায় হেসে
ধারায় চাপা তার।
‘ফাগুন আমি, বসন্ত বাপ
চৈতি আমার মা,
আষাঢ় হলেন কাকাবাবু
শ্রাবণী মা’র জা!’
‘এই, বলে কী রামগাধাটা
চড় দেব ঠাসঠাস,
ঠিক করে বল, আহা রে তুই
মার যদি না চাস!’
‘একটা মোটে বাদ পড়েছে—
নাম বলিনি জেঠার,
বলতে ওটা শরম লাগে
না বলাই তা বেটার!
হেমন্ত দাশ জেঠা আমার
বয়সটা প্রায় আশি,
এক বসাতেই খেতে পারেন
দুইশ মোরগ-খাসি!’
‘স্যার মহাশয় এবার বলেন—
থামর রে এবার তবে,
তোর যে চাপা! রেল গড়াবে;
অক্ষত তাও রবে!’
শেখহাটি, শেরপুর টাউন।