মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩৫
মুন্সীগঞ্জ জেলার মুক্তারপুর এলাকায় ধলেশ্বরী নদীর পাড়ে গড়ে ওঠা সিমেন্ট ফ্যাক্টরিগুলো এখন জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। সিমেন্ট ফ্যাক্টরির ক্লিংকারের ধুলা আশপাশের গ্রামগুলো এবং নদীপথে চলাচলকারী লঞ্চের যাত্রীদের মারাত্মক সমস্যার সম্মুখীন করছে। ক্লিংকারের ধুলায় শ্বাসকষ্টসহ নানা রোগে মানুষ আক্রান্ত হচ্ছে। অন্যান্য দেশে সিমেন্ট ফ্যাক্টরির ক্লিংকারের জন্য সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করলেও এ কারখানাগুলো তা ব্যবহার করছে না। অন্যদিকে পরিবেশ অধিদপ্তর নীরব থাকায় সিমেন্ট ফ্যাক্টরিগুলো আধুনিকায়নের কোনো ব্যবস্থা গ্রহণ থেকে বিরত থাকছে। তাই জনস্বাস্থ্যের কথা চিন্তা করে ক্ষতিকর ক্লিংকারের হাত থেকে মানুষকে রক্ষা করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. আবদুল হাকিম,
বিনোদপুর, পঞ্চসার, মুন্সীগঞ্জ