বলতে পার, কার যে কত
আছে চাপার জোর?
চাপার জোরে সবাইকে সে
দেখায় নিশি-ঘোর।
রাস্তা-ঘাটে, লঞ্চে-বাসে
দেখবে তুমি তোমার পাশে
কথার পিঠে বলছে কথা,
দোকান-পাটে, অফিস-বাসা
যখন-যেথা জমছে খাসা
দিবস কি রাত, যথা-তথা।
কিছু মানুষ শখের বশে
কথার পিঠে হিসেব কষে
থাকেন তারা প্রতীক্ষাতে,
কোন কথাটা বলতে হবে
পুরো সুযোগ আসবে যবে
বলেন কথা ভিন্ন খাতে।
তাতেই বাড়ে চাপাবাজি
সংগে আরো ধাপাবাজি
সেকি চাপার জোর!
মানে না কেউ যুক্তি কিছু
ছোটে কেবল কথার পিছু
মেজাজ ফর্টি ফোর।
চায়না বিল্ডিং গলি, আজিমপুর, ঢাকা।