দক্ষ চাপাবাজে

আমার আছে অঢেল সম্পদ

আছে গাড়ি-বাড়ি

তুমি চাইলে এনে দেব

হিরের বুনন শাড়ি।

 

আমি ডাকলে ছুটে এসে

চাকরবাকর যত

আমার কথায় ওঠে বসে

সবাই অবিরত।

 

বিদ্যা-বুদ্ধি কী নেই বলো

আমার সঙ্গে করে

এই যে দ্যাখো সোনার কলম

আমার পকেট ভরে!

 

ইংরেজিতেই কথা বলি

শোন তবে আজ

ইউ আর অ্যা নেসটি মেয়ে

আই লাভ ইউ সো মাচ।

 

কী লাগে আর এর চে বেশি

তুমিই বলো দেখি

সাচ্চা সতেজ এনে দেব

একটুও নয় মেকি।

 

ঠিকই তখন বুঝল প্রিয়া

কথার কারুকাজে

লোকটা খুবই ঠাণ্ডা মাথার

দক্ষ চাপাবাজে।

 

আলকরণ, কোতোয়ালি, চট্টগ্রাম।