শোক সংবাদ

মো. মোশারফ হোসেন প্যাদা পটুয়াখালীর গলাচিপা উপজেলা আওয়ামী লীগের নেতা ও গকসুর সাবেক ভিপি মো. মোশারফ হোসেন প্যাদা (৪৮) গত শনিবার রাতে পৌর এলাকার আরামবাগের নিজ বাড়িতে হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। তিনি স্ত্রী, ২ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জাহান জেবা বানু চাতরী গোপালগঞ্জ জেলা যুবলীগের সভাপতি জি.এম শিহাবুদ্দিন আজমের মাতা ও অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক জি.এম ময়েন উদ্দিনের স্ত্রী জাহান জেবা বানু চাতরী (৭৩) গতকাল শহরের মধ্যপাড়ার নিজ বাসভবনে হূদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন ( ইন্নালিল্লাহে .... রাজেউন)। তিনি স্বামী ও ৪ ছেলে রেখে গেছেন। আব্দুল কাদের ঝালকাঠির রাজাপুর উপজেলার আদাখোলা নিবাসী ও দ্য ডেইলি স্টার পত্রিকার ঝালকাঠি জেলা প্রতিনিধি জহিরুল ইসলাম জুয়েলের চাচা আলহাজ্ব ডা. আব্দুল কাদের (৬২) গতকাল পুটয়াখালীস্থ নিজ বাসভবনে অসুস্থজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি....রাজেউন)। তিনি স্ত্রী ও ২ মেয়ে রেখে গেছেন। মোকলেছুর রহমান মল্লিক বরিশালের গৌরনদী পৌরসভার দিয়াশুর মহল্লার বাসিন্দা ও চট্টগ্রাম পোর্টের ট্রাফিক ইন্সপেক্টর মোকলেছুর রহমান মল্লিক (৫৮) গত শনিবার রাতে তার পৌর সদরের বাসভবনে হূদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। তিনি ২ পুত্র, ২ কন্যা ও স্ত্রীসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। ফুল বানু ঝালকাঠির কাঠালিয়া উপজেলার সংবাদকর্মী ও বিশিষ্ট ব্যবসায়ী মো. মিজানুর রহমানের নানী ফুল বানু (৯০) গতকাল দুপুরে হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে উপজেলার বাঁশবুনিয়া গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। তিনি ২ ছেলে ও ৩ মেয়েসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আনোয়ারা বেগম বাজিতপুর চেম্বার অব কমার্সের সভাপতি ও পৌর আওয়ামী লীগের সভাপতি সানোয়ার আলী শাহ সেলিমের মাতা আনোয়ারা বেগম (৭৫) শনিবার দিবাগত রাতে ঢাকার এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নাল্লািহে .... রাজেউন)। মৃত্যুকালে তিনি ৮ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। বদিউর রহমান ভুঁইয়া কর্ণফুলী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মজিবুর রহমান ভুঁইয়ার বাবা বদিউর রহমান ভুঁইয়া (৭৫) গত শনিবার রাতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে... রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। মুক্তিযোদ্ধা কামাল পাশা কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মুন্সি জামালের বাবা মুক্তিযোদ্ধা কামাল পাশা (৬৭) গত শনিবার রাতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে... রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। মুক্তিযোদ্ধা সৈয়দ আহাম্মদ বাঙালি মুক্তিযোদ্ধা সৈয়দ আহাম্মদ বাঙালি (৮০) গত শনিবার হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রায়পুর শহরের ২নং ওয়ার্ডে (দেনায়েতপুর) নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে....রাজেউন)। মরহুমের নামাজে জানাজা শেষে গতকাল রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও সহযোদ্ধা রেখে যান। নূরুল হক ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও প্রবীণ আওয়ামী লীগ নেতা নূরুল হক (৭৫) গত শুক্রবার রাতে হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ মেয়ে ও ৩ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।