শুক্রবারের ঘটনায়
সিলেটে আরো
একজনের মৃত্যু
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৩২
গত শুক্রবার বিভিন্ন ইসলামী দলের প্রতিবাদ মিছিলকালে গোলযোগের ঘটনায় পুলিশের গুলিতে আহত আব্দুর রহমান শিমিন (৩৬) গতকাল বিকালে ওসমানী হাসপাতালে মারা গেছেন। তার বাসা নয়াসড়ক এলাকায়। তিনি একজন ব্যবসায়ী।
ওসমানী হাসপাতালের উপ-পরিচালক ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল গতকাল সন্ধ্যায় বলেন, ‘ক্লিনিকেলি ডেড।’ ঘটনার দিন সিলেট এমসি কলেজের ছাত্র মোস্তফা মুর্শেদ তাহমিদ গুলিবিদ্ধ হয়ে মারা যান।