দুই পুলিশ কর্মকর্তা ওএসডি
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৩২
পুলিশ সদর দফতরের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অপরাধ-১) জহিরুল ইসলাম ভুঁইয়া ও পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (কল্যাণ) রফফার সুলতানা খানমকে ওএসডি (অফিসার অন স্পেশাল ডিউটি) করা হয়েছে। গতকাল রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক নির্দেশে তাদের ওএসডি করা হয়।
পুলিশ সদর সূত্রে জানা গেছে, সম্প্রতি জাতীয় সংসদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ সংক্রান্ত তথ্য উপস্থাপনে ব্যর্থ হওয়ায় ঐ দুই কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আরো দুই কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে।