প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং গণিত

মার্ক আইডিয়াল স্কুল এন্ড কলেজ ,ঢাকার ৫ম শ্রেণির শিক্ষার্থী রাফিদ, আসিফ,মীম,তনয়,রেহেনা, রাইশা,সাকিব, তাসিন, হূদয়, রাইসুল, সিয়াম,মঈনুদ্দিন, তিশা, মুন,আজাদ, আদর,জুথি, জেনি, ইমতিয়াজ, ইশরাত সম্মিলিতভাবে অধ্যায়টি শ্রেণিকক্ষে ভালোভাবে পড়ে একাজটি করে পাঠিয়েছে। তাদের এ অনুধ্যানমূলক কাজে সহায়তা করেন উক্ত বিদ্যালয়ের বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের শিক্ষক ফরিদা ইয়াছমিন নার্গিস ৩য় অধ্যায় :বাংলাদেশের ঐতিহাসিক স্থান ও নিদর্শন বাম-ডান মিলকরণ: ১. বাম অংশ ডান অংশ ক. মহাস্থানগড়ে রয়েছে খ. মৌর্য আমলে প্রতিষ্ঠিত গ. বগুড়া থেকে মহাস্থানগড় ঘ. মহাস্থানগড় করতোয়া নদীর পাড়ে ৮ কিলোমিটার দূরে নদীর তীরে অবস্থিত পুণ্ড্রনগর মহাস্থানগড় উত্তর: ক. মহাস্থান গড়ে রয়েছে - পুণ্ড্রনগর। খ. মৌর্য আমলে প্রতিষ্ঠিত - মহাস্থানগড়। গ. বগুড়া থেকে মহাস্থানগড় - ৮ কিলোমিটার দূরে। ঘ. মহাস্থানগড় করতোয়া -নদীর তীরে অবস্থিত। ২. বাম অংশ ডান অংশ ক. এদেশের ইতিহাস ও ঐতিহ্য খ. এদেশে বিভিন্ন জাতি ও ধর্মের গ. মহাস্থানগড় বাংলাদেশের ঘ. ব্রাহ্মী শিলালিপি পাওয়া গেছে ময়নামতি মহাস্থানগড়ে খ্যাতনামা মানুষ বসবাস করে অত্যন্ত সমৃদ্ধ উত্তর: ক. এদেশের ইতিহাস ও ঐতিহ্য - অত্যন্ত সমৃদ্ধ। খ. এদেশে বিভিন্ন জাতি ও ধর্মের মানুষ বসবাস করে। গ. মহাস্থানগড় বাংলাদেশের- বিশেষ খ্যাতনামা। ঘ. ব্রাহ্মী শিলালিপি পাওয়া গেছে- মহাস্থানগড়ে। ৩. বাম অংশ ডান অংশ ক. মহাস্থান মসজিদ খ. ওয়ারী-বটেশ্বর গ. মহাস্থানগড়ে অবস্থিত ঘ. ছাপাঙ্কিত মুদ্রা ওয়ারী-বটেশ্বর দিনাজপুর মহাস্থানগড়ে নরসিংদী গোবিন্দভিটা উত্তর: ক. মহাস্থান মসজিদ - মহাস্থানগড়ে। খ. ওয়ারী ও বটেশ্বর - নরসিংদী। গ. মহাস্থানগড়ে অবস্থিত - গোবিন্দভিটা। ঘ. ছাপাঙ্কিত মুদ্রা - ওয়ারী-বটেশ্বরে। ৪. বাম অংশ ডান অংশ ক. পাহাড়পুর অবস্থিত খ. সোমপুর বিহার গ. ১৭৭টি কুঠুরি আছে ঘ. রাজা মানিকের স্ত্রী ময়নামতি সোমপুর বিহারে শালবন বিহারে নওগাঁ জেলায় পাহাড়পুরে উত্তর: ক. পাহাড়পুর অবস্থিত - নওগাঁ জেলায়। খ. সোমপুর বিহার - পাহাড়পুরে। গ. ১৭৭টি কুঠুরি আছে - সোমপুর বিহারে। ঘ. রাজা মানিকের স্ত্রী - ময়নামতি। ৫. বাম অংশ ডান অংশ ক. লালবন বিহার খ. নারায়ণগঞ্জ জেলার অন্তর্গত গ. সোনারগাঁওয়ে অবস্থিত ঘ. লোকশিল্প জাদুঘর প্রতিষ্ঠা করেন জয়নুল আবেদিন পাঁচ পীরের মাজার সোনারগাঁও ময়নামতি কুমিল্লা উত্তর: ক. শালবন বিহার - ময়নামতি। খ. নারায়ণগঞ্জ জেলার অন্তর্গত - সোনারগাঁও। গ. সোনারগাঁওয়ে অবস্থিত- পাঁচ পীরের মাজার। ঘ. লোকশিল্প জাদুঘর প্রতিষ্ঠা করেন -জয়নুল আবেদিন। ৬. বাম অংশ ডান অংশ ক. লোকশিল্প জাদুঘর প্রতিষ্ঠি হয় খ. আহসান মঞ্জিল অবস্থিত গ. ঢাকার নবাবদের প্রাসাদ ছিল ঘ. পরী বিবির মাজার লালবাগ দুর্গে অবস্থিত সোনারগাঁওয়ে অবস্থিত ১৯৭৫ সালে বুড়িগঙ্গা নদীর তীরে আহসান মঞ্জিল উত্তর: ক. লোকশিল্প জাদুঘর প্রতিষ্ঠিত হয়-১৯৭৫ সালে। খ. আহসান মঞ্জিল অবস্থিত - বুড়িগঙ্গা নদীর তীরে। গ. ঢাকার নবাবদের প্রাসাদ ছিল আহসান মঞ্জিল। ঘ. পরী বিবির মাজার - লালবাগ দুর্গে অবস্থিত। গণিত আশিষ সাহা, সিনিয়র সহকারি শিক্ষক (গণিত) মর্নিং গ্লোরী হাই স্কুল,ঢাকা অনুশীলনী- ৩ (ক) ১। একটি পুকুর খনন করতে ২০০ জন লোকের ২৫ দিন লাগে। পুকুরটি ২০ দিনে খনন করতে চাইলে অতিরিক্ত কতজন লোক নিয়োগ করা প্রয়োজন? সমাধান: ২৫ দিনে পুকুর খনন করতে লাগে ২০০ জন ১ ” (২৫ × ২০০) ” = ৫০০০ জন ২০ ” (৫০০০ ÷ ২০) জন লোক = ২৫০ জন লোক অতিরিক্ত লোক নিয়োগ করতে হবে (২৫০-২০০) জন = ৫০ জন অতিরিক্ত ৫০ জন লোক নিয়োগ করা প্রয়োজন। উত্তর: ৫০ জন। ২। কোনো ছাত্রাবাসে ৫০০ জন ছাত্রের ৫০ দিনের খাবার আছে। ১০ দিন পর ঐ ছাত্রাবাসে আরও ৩০০ জন ছাত্র আসল। বাকি খাদ্যে তাদের আর কত দিন চলবে? সমাধান:১০ দিন পর সময় বাকি থাকল = (৫০-১০) দিন = ৪০ দিন ১০ দিন পর ৩০০ জন নতুন ছাত্র আসায় ছাত্র সংখ্যা হলো (৫০০+৩০০) জন = ৮০০ জন। এখন, ৫০০ জন ছাত্রের চলে = ৪০ দিন ১ ” ” ” ” = (৪০ × ৫০০) দিন = ২০০০০ দিন ৪০০ ” ” ” = (২০০০০ ÷ ৮০০) দিন = ২৫ দিন অবশিষ্ট খাদ্যে তাদের ২৫ দিন চলবে। উত্তর: ২৪ দিন। ৩। একটি ছাত্রাবাসে ১৬ জন ছাত্রীর ২৫ দিনের খাদ্য আছে। কয়েকজন নতুন ছাত্রী আসায় ২০ দিনে খাদ্য শেষ হয়ে গেল। নতুন ছাত্রীর সংখ্যা কত? সমাধান : ২৫ দিন চলে ১৬ জনের ১ ” ” ” (১৬ × ২৫) জনের = ৪০০ জনের ২০ ” ” ” (৪০০ ÷ ২০) জনের = ২০ জনের নতুন ছাত্র সংখ্যা (২০-১৬) জন = ৪ জন। উত্তর: ৪ জন। ৪। ৮ জন লোক ২১ দিনে কোনো জমির ফসল কাটতে পারে। ১৪ জনে কত দিনে ঐ জমির ফসল কাটতে পারবে? সমাধান:৮ জন লোক জমির ফসল কাটতে পারে ২১ দিনে ১ ” ” ” ” ” (২১ × ৮) দিনে = ১৬৮ দিনে ১৪ ” ” ” ” (১৬৮ ÷ ১৪) দিনে = ১২ দিনে অতএব ১২ দিনে কাটতে পারবে। উত্তর: ১২ দিনে। ৫। ২০ জন লোক একটি কাজ ১৫ দিনে করতে পারে। ১৫ জন লোক ঐ কাজ কত দিনে করতে পারবে? সমাধান ২০ জনে একটি কাজ করে = ১৫ দিনে ১ ” ” ” ” (২০ × ১৫) দিনে = ৩০০ দিনে ১৫ ” ” ” ” = (৩০০ ÷ ১৫) দিনে = ২০ দিনে অতএব ২০ দিনে করতে পারবে। উত্তর: ২০ দিনে। ৬। ১৬ জন লোক একটি কাজ ৫ দিনে করতে পারে। ঐ কাজ ২০ জন লোক কত দিনে করতে পারবে? সমাধান: ১৬ জনে একটি কাজ করে = ৫ দিনে ১ ” ” ” ” (১৬ × ৫) দিনে = ৮০ দিনে ২০ ” ” ” ” (৮০ ÷ ২০) দিনে = ৪ দিনে অতএব ৪ দিনে করতে পারবে। উত্তর: ৪ দিনে। ৭। ২০০ জন লোক যে খাদ্যে ২০ দিনে খেতে পারে, কতজন লোক সে খাদ্য ৪০ দিনে খেতে পারবে? সমাধান: ২০ দিনে খেতে পারে ২০০ জন লোক ১ ” ” ” (২০০ × ২০) জন লোক = ৪০০০ জন লোক ৪০ ” ” ” (৪০০০ ÷ ৪০) জন লোক = ১০০ জন লোক অতএব ১০০ জন লোকে খেতে পারবে। ১০। ৪৫ জন লোকের যে খাদ্যে ২০ দিন চলে, কতজন লোকের ঐ খাদ্যে ২৫ দিন চলবে? সমাধান:২০ দিন চলে ৪৫ জন লোকের ১ ” ” (৪৫ × ২০) জন লোকের = ৯০০ জন লোকের ২৫ ” ” (৯০০ ÷ ২৫) জনের = ৩৬ জন লোকের ঐ খাদ্যে ৩৬ জন লোকের ২৫ দিন চলবে। উত্তর: ৩৬ জন।