৮৫তম অস্কার (২০১৩) :ফটো গ্যালারি

জেনিফার লওরেন্স :এবারের অস্কার আয়োজনে সেরা অভিনেত্রীর পুরস্কারটি অর্জন করলেন তিনি। ‘সিলভার লাইনিংস প্লেবুক’ ছবিতে দুর্দান্ত অভিনয়ের কারণেই এই সম্মাননা দেওয়া হয় তাকে। পুরস্কার হাতে আলোকচিত্রীর সামনে জেনিফার লওরেন্স। ১. সেরা চলচ্চিত্রের পুরস্কার হাতে ‘আর্গো’ ছবিটি পরিচালক ও কেন্দ্রীয় অভিনেতা বেন অ্যাফ্লেক। ২. প্রতি বছরের মতো হলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী নিকল কিডম্যান এবারও অস্কারের রেড কার্পেটে হাজির হয়েছেন। ৩. রেড কার্পেটে আলোকচিত্রীর সামনে জনপ্রিয় অভিনেত্রী হ্যালি ব্যারি, ৪. হলিউডের জনপ্রিয় অভিনেত্রী মিলা জভোবিচ রেড কার্পেটে আলোকচিত্রীর সামনে। ৫. রেড কার্পেটে এ সময়ের হলিউডের অন্যতম জনপ্রিয় ও আলোচিত অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ট। ৬. ‘ফ্লাইট’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেতা হিসেবে মনোনীত হয়েছেন ডেনজেল ওয়াশিংটন। ৭. মনোনীত হওয়া ‘লা মিজারেবল’ ছবিতে অভিনয় করেছেন আমান্ডা সেইফ্রেড, অস্কারে তিনি পারফর্মও করেছেন। ৮. ‘লাইফ অব পাই’ পরিচালনার কারণে সেরা পরিচালকের পুরস্কারটি পেয়েছেন অ্যাং লি। ৯. ‘লিংকন’ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার হাতে ড্যানিয়েল ডে-লুইস। ১০. ‘স্কাইফল’ ছবিতে গান গাওয়ার জন্য সেরা অরিজিনাল গান ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন অ্যাডেল।