‘নাচো বাংলাদেশ নাচো’র অতিথি বিচারক শম্পা রেজা
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:৩৯
বাংলাভিশনের নিয়মিত রিয়েলিটি শো ‘নাচো বাংলাদেশ নাচো’র অতিথি বিচারক হচ্ছেন শম্পা রেজা ও আঁখি আলমগীর। আজকের ‘ভিন দেশের নাচ’ পর্বে অতিথি বিচারক আঁখি আলমগীর এবং আগামীকালের ‘নাটক নৃত্য’ পর্বের অতিথি বিচারক হিসেবে থাকছেন শম্পা রেজা। আজকের পুরো পর্বটি সাজানো হয়েছে ভিন দেশের নাচ দিয়ে। লাকি সেভেনের সাত প্রতিযোগী তাদের পারফর্মেন্স সাজাবে ভিন দেশের রঙে। অনুষ্ঠানটি বাংলাভিশনে প্রচার হবে আজ ও আগামীকাল রাত ৯টা ৫ মিনিটে।¬