ময়মনসিংহের নান্দাইল উপজেলার গাংগাইল থেকে জাহাঙ্গীর ও নয়ন নামের দুই যুবককে পুলিশ গ্রেফতার করে। এতে আজ শনিবার বিকেলে থানা ঘেরাও করেন গ্রামবাসী।
গ্রামবাসীর দাবি, ওই দুই যুবক নিরপরাধ। হয়রানির জন্য পুলিশ তাদের ধরে এনেছে।
আরও পড়ুন: পাওনা টাকা ফেরত চাওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা
নান্দাইল মডেল থানার ওসি মো. কামরুল ইসলাম মিয়া বলেন, ‘তাদের নামে অভিযোগ থাকায় গ্রেফতার করা হয়েছে।’
ইত্তেফাক/কেকে