পোপের শেষ
‘সানডে’
ভাষণ
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৫৩
আগামী বৃহস্পতিবারই পদত্যাগ করছেন পোপ ষোড়শ বেনেডিক্ট। তার আগে ভ্যাটিকানে পবিত্র শেষ ‘সানডে’ ভাষণ দিয়েছেন তিনি। সেন্ট পিটার্স স্কয়ারে লাখো মানুষের উদ্দেশ্যে দৃঢ় কণ্ঠের এ ভাষণে পোপ বলেন, পদত্যাগের পরও তিনি চার্চের কল্যাণে কাজ করবেন এবং প্রার্থনা করে যাবেন। তাকে বিদায় জানাতে সেন্ট পিটার্স স্কয়ারে সমবেত হওয়া ক্যাথলিকদের জন্য কয়েকটি ভিন্ন ভাষায় বক্তব্য রাখেন পোপ।
বার্ধক্যকে কারণ হিসাবে দেখিয়ে ৮৫ বছর বয়স্ক পোপ ষোড়শ বেনেডিক্ট গত সপ্তাহে আকস্মিকভাবে পদত্যাগের ঘোষণা দেন। ‘সানডে’র শেষ ভাষণে পোপ বলেন, ঈশ্বরের ডাকেই একান্তে ধ্যানমগ্ন হওয়া এবং আরাধনায় আত্মনিয়োগ করছেন তিনি। কিন্তু তার এই নিভৃতে চলে যাওয়া মানেই চার্চকে ছেড়ে যাওয়া নয় জানিয়ে পোপ বলেন, চার্চের সেবায় তিনি নিবেদিতপ্রাণ থাকতে চান; এক্ষেত্রে শারীরিক সামর্থ্য অনুযায়ীই তিনি সেবা করে যাবেন। পদত্যাগের আগের দিন বুধবার পিটার্স স্কয়ারে আরেকবার জনসম্মুখে আসবেন পোপ বেনেডিক্ট।