মহিলা ফুটবল
ওম্রাচিংয়ের ১৪ গোল
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০১৩, ২১:০৯
মহিলা জাতীয় দলের তারকা ফুটবলার এক ম্যাচে ১৪ গোল করেছেন। তার গোলের উপর ভর করে গতকাল ওয়ালটন মহিলা ফুটবলে আবাহনী গোল বন্যা বইয়ে দিয়েছে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে আবাহনী ২৮-০ গোলে যাত্রাবাড়ি এলাকার নাসরিন স্পোর্টস একাডেমিকে হারিয়েছে। ওম্রাচিং মারমা চার হ্যাটট্রিকসহ ১৪টি, মুনমুন ৬, সুরাইয়া খাতুন ৪, রূপা ৩ এবং রেহানা ১ গোল করেন। গত মৌসুমে আবাহনী মহিলা ফুটবলে নাম এন্ট্রি করেনি। এবার তারা এসেই চমক দেখিয়েছে। নাসরিন স্পোর্টস ক্লাবেরও প্রথম। তবে তারা সংগঠিত ছিল না। প্রথম ম্যাচ ঘাবড়ে গিয়েছে ফুটবলাররা। আজকের খেলা ঃ সকার ক্লাব ঃ পুলিশ এবং মোহামেডান ঃ যাত্রাবাড়ি ক্রীড়াচক্র (বঙ্গবন্ধু ষ্টেডিয়াম, বেলা ২টা ও ৪টা)।