কুবি শিক্ষক সমিতির কর্মবিরতি অব্যাহত

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষক সমিতি ৫ দফা দাবিতে কর্মবিরতি ও ১ ঘন্টা অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন অব্যাহত রেখেছে। গতকাল সোমবার আন্দোলনের দ্বিতীয় দিনেও বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষাসহ সকল একাডেমিক কর্মকাণ্ড থেকে শিক্ষকরা বিরত থেকেছেন। কুবি কর্তৃপক্ষ কর্তৃক দাবি না মানা পর্যন্ত আন্দোলনরত শিক্ষকরা তাদের পূর্বঘোষিত এ কর্মসূচি চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।