শ্রীমঙ্গলে জাল নোট ও তৈরির সরঞ্জামসহ তিনজন আটক

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৭০ হাজার টাকার জালনোট ও টাকা তৈরির সরঞ্জামসহ তিন জালনোট প্রস্তুতকারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে শ্রীমঙ্গলের ঢাক-সিলেট মহাসড়কের সাতগাঁও এলাকায় সম্রাট ফিলিং স্টেশনের ২য় তলায় জালনোট প্রস্তুতের সময় পুলিশ হাতেনাতে তিনজনকে আটক করে। আটককৃতরা হলো সিলেটের টিলাগড় মিরেরপাড়া এলাকার রাজু মিয়া, হবিগঞ্জের ইনাতগঞ্জ এলাকার রব্বানী ও নেত্রকোনার কালীয়াজুড়ি এলাকার সমীর সরকার।