জবি শিক্ষক সমিতি নির্বাচন

সভাপতি আশরাফউল-আলম সম্পাদক মনিরুজ্জামান

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোঃ আশরাফ-উল-আলম এবং সাধারণ সম্পাদক পদে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক এ. কে. এম. মনিরুজ্জামান নির্বাচিত হন। এছাড়া সহ-সভাপতি পদে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এস. এম. আনোয়ারা বেগম, কোষাধ্যক্ষ পদে মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোঃ জাকির হোসেন এবং যুগ্ম-সাধারণ সম্পাদক পদে পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ নূরে আলম আবদুল্লাহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।