শহীদ সাংবাদিক সেলিনা পারভীন ফ্লাইওভার নাম রাখা হোক

ঢাকার মগবাজার-মৌচাক পয়েন্টে ফ্লাইওভার হতে যাচ্ছে, এর নাম এখনো ঠিক হয়নি। ২০০২ সালে ঢাকা সিটি কর্পোরেশনের এক আদেশবলে ঢাকার মৌচাক মোড় থেকে মগবাজার পর্যন্ত রাস্তাটি এবং এর উভয় পাশ ‘শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক’ নামে নামকরণ করা হয়। এ অবস্থায় আমার আশঙ্কা ফ্লাইওভার নির্মিত হলে আমার মায়ের নামে ঢাকার মৌচাক মোড় থেকে মগবাজার পর্যন্ত রাস্তাটি মুছে যাবে। মহান মুক্তিযুদ্ধে শহীদ সাংবাদিক ও বুদ্ধিজীবী সেলিনা পারভীনের আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ নির্মিতব্য ফ্লাইওভারের নাম ‘শহীদ সাংবাদিক সেলিনা পারভীন ফ্লাইওভার’ রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সবিনয় আবেদন করছি। মো. সুমন জাহিদ, ৩১২ উত্তর শাহ্জাহানপুর, ঢাকা-১২১৭