পাঁচ সচিবকে রদবদল

পাঁচজন সচিবকে রদবদল করা হয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে এই রদবদল করা হয়। ধর্ম মন্ত্রণালয়ের সচিব কাজী হাবিবুল আউয়ালকে রাষ্ট্রপতির কার্যালয়ে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ হুমায়ুন কবিরকে সিনিয়র সচিবের পদমর্যাদা দিয়ে ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান, রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব মুহম্মদ শফিউল আলমকে ধর্ম মন্ত্রণালয়ে, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান কাজী আখতার হোসেনকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. নিয়াজউদ্দিন মিয়াকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (প্রশাসন) এমএ কাদের সরকারকে অতিরিক্ত সচিব পদে উন্নীত করা হয়েছে।