জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার বাংলা ও ইংরেজি বিষয়ের প্রস্তুতি
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:০০
বাংলা প্রথমপত্র
আতাউর রহমান সায়েম
সিনিয়র শিক্ষক
সেন্ট গ্রেগরিজ উচ্চ বিদ্যালয়, ঢাকা
জ্ঞানস্তর ও অনুধাবনস্তর
প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
স্নেহসহ আন্তরিক দোয়া রইল। আশা করি- তোমরা সবাই জান যে, জে.এস.সি-র বোর্ড পরীক্ষায় বাংলা প্রথম পত্রে সৃজনশীল পদ্ধতিতে বহুনির্বাচনি ও রচনামূলক অংশে লেখক পরিচিতি ও পাঠ পরিচিতি থেকে বেশ কিছু জ্ঞান স্তরের প্রশ্ন আসে। তাই নিম্নের এক কথায় প্রশ্নোত্তরগুলো ভালোভাবে পড়লে তোমাদের অনেক কাজে লাগবে বলে আশা করি। অনুধাবন স্তরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নও দেওয়া হলো।
অধ্যায়: পড়ে পাওয়া
১। কালবোশেখির ঝড় মানেই কী?
উত্তর: কালবোশেখির ঝড় মানেই আম কুড়ানো।
২। কে লেখক ও তাঁর বন্ধুদের সংশয় চিরকাল দূর করে এসেছে?
উত্তর: বিধু লেখক ও তাঁর বন্ধুদের সংশয় চিরকাল দূর করে এসেছে।
৩। আম কিসের মতো ঝরছে?
উত্তর: আম শিলাবৃষ্টির মতো ঝরছে।
৪। টাকাকড়ি রাখার বাক্সকে পাড়াগাঁয়ে কী বলে?
উত্তর: টাকাকড়ি রাখার বাক্সকে পাড়াগাঁয়ে ডাবল টিনের ক্যাশ বাক্স বলে।
৫। ডাবল টিনের ক্যাশ বাক্স কারা কুড়িয়ে পেয়েছে?
উত্তর: ডাবল টিনের ক্যাশ বাক্স লেখক ও তাঁর বন্ধু বাদল কুড়িয়ে পেয়েছে।
৬। লেখক ও তাঁর বন্ধুদের গুপ্ত মিটিং কোথায় বসল?
উত্তর: লেখক ও তাঁর বন্ধুদের গুপ্ত মিটিং বসল বাদলদের ভাঙা নাটমন্দিরের কোণে।
৭। ঘুড়ির মাপে কাগজ কেটে নিয়ে আসার নির্দেশ কে দিল?
উত্তর: ঘুড়ির মাপে কাগজ কেটে নিয়ে আসার নির্দেশ দিল বিধু।
৮। ‘বাবু, ইদিরভীষণ কার নাম?”-এ প্রশ্ন কাকে করা হয়েছিল?
উত্তর: ‘বাবু, ইদিরভীষণ কার নাম?”-এ প্রশ্ন লেখককে করা হয়েছিল।
৯। বন্যায় কারা নিরাশ্রয় হলে গেল?
উত্তর: বন্যায় অম্বরপুর চরের কাপালীরা নিরাশ্রয় হয়ে গেল।
১০। ভাদুই কুমোর কী চাইতে এসেছে?
উত্তর: ভাদুই কুমোর কুয়ো কাটানোর মজুরি চাইতে এসেছে।
১১। “আজ এখানে দুটি ডাল-ভাত খেও।”-এটা কাকে বলা হয়েছে?
উত্তর: “আজ এখানে দুটি ডাল-ভাত খেও।”-এটা জনৈক কাপালীকে বলা হয়েছে।
১২। কাপালীর হারানো বাক্সের ভেতর ভেতর নগদ কত টাকা ছিল?
উত্তর: কাপালীর হারানো বাক্সের ভেতর নগদ পঞ্চাশ টাক ছিল।
১৩। বিধু ভবিষ্যতে কী হবে বলে সকলের ধারণা?
উত্তর: বিধু ভবিষ্যতে উকিল হবে বলে সকলের ধারণা।
১৪। কাপালী লোকটার চোখ দিয়ে কেন জল ঝরতে লাগল?
উত্তর: বাক্স ফিরে পাওয়ার আনন্দে কাপালী লোকটার চোখ দিয়ে জল ঝরতে লাগল।
১৫। কতক্ষণের মধ্যে চন্ডীমণ্ডপের সামনে ভিড় জমে গেল?
উত্তর: আধঘণ্টার মধ্যে চন্ডীমন্ডপের সামনে ভিড় জমে গেল।
১৬। লেখক নদীর চরে কাদের ছোট ছোট ঘরবাড়ি দেখেছেন?
উত্তর: লেখন নদীর চরে কাপালীদের ছোট ছোট ঘরবাড়ি দেখেছেন।
১৭। কালোমতো লোকটি কত দিন পর এসে বাক্স দাবি করল?
উত্তর: কালোমতো লোকটি তিন দিন পর এসে বাক্স দাবি করল।
১৮। কোথায় ব্যাঙ ডাকছে?
উত্তর: নরহরি বোষ্টমের ডোবায় ব্যাঙ ডাকছে।
১৯। লেখকের বন্ধুদের মধ্যে কে বয়সে বড়?
উত্তর: লেখকের বন্ধুদের মধ্যে বিধু বয়সে বড়।
২০। বাডুষ্যেদের মাঠের বাগানে কী জাতের আমগাছ আছে?
উত্তর: বাডুষ্যেদের মাঠের বাগনো চাঁপাতলী জাতের আমগাছ আছে।
অনুধাবনমূলক
১। “কালবোশেখির ঝড় মানেই আম কুড়ানো।”-ব্যাখ্যা কর।
২। “যে আগে গিয়ে পৌঁছাতে পারে তারই জয়।”-কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে?
৩। ডাবল টিনের ক্যাশ বাক্স সম্পর্কে যা জান লেখ।
৪। লেখকের মন থেকে ভূতের ভয় চলে যাওয়ার কারণ ব্যাখ্যা কর।
৫। লেখক ও তাঁর বন্ধুদের গুপ্ত মিটিং-এ বসার কারণ ব্যাখ্যা কর।
৬। লেখক ও তাঁর বন্ধু বাদলের মন হঠাত্ বদলে গেলে কেন?
ইংরেজি
মো: জসিম উদ্দীন বিশ্বাস
প্রভাষক, ইংরেজি বিভাগ,
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ
সুপ্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। Aritle English Grammarএর একটি গুরুত্বপূর্ণ item যা অতি মনোযোগ সহকারে অধ্যয়ন করা প্রয়োজন । তাই আজ আমরা অষ্টম শ্রেণির English Second Paper থেকে Aritleএর ব্যবহারের নিয়ম আলোচনা করবো।
Article এর ব্যবহার
নিয়ম১. এক জাতীয় সকলকে বুঝাতে singular Common Noun এর পূর্বে a/an বসে।
যেমনঃ A dog is a very faithful animal. An ant is industrious insect.
নিয়ম ২.সাধারণত যে সব শব্দের প্রথম অক্ষর consonant/consonant sound তাদের পূর্বে a বসে এবং যে সব শব্দের প্রথম অক্ষর vowel/vowel sound তাদের পূর্বে an বসে । যেমনঃ
A cat is not considered as a faithful animal.
A dog is very faithful animal.
In the rainy season an umbrella is a must.
An apple a day keeps the doctor away.
নিয়ম ৩. যখন কোন ব্যক্তি, বস্তু, স্থান, প্রাণি, গাছ, ইত্যাদি প্রথমবার উল্লেখ করা হয় তার পূর্বে a / an বসে।
যেমনঃHe went for an interviwe at the law firm this morning.
We phoned for a taxi to take us to the Shahjalal Interantional airport
নিয়ম ৪. শুধুমাত্র যেসব Noun গণনা করা যায় তাদের পূর্বে a/ an বসে। যেমনঃ
Her mother gave her a brass candlestick.
Mehnaj has a blue diary like Anna.
যেসব গণনা করা যায় না তাদের পূর্বেও a/ an বসে যদি গঠনটি এরূপ হয়
(a) a/an+countable noun + of +uncountable noun।
যেমনঃ
The drivers found a pot of gold in the sunken merchant shpip.
(b) a/an +uncountable noun used as adjective+countable noun.
যেমনঃ
Her dad gave her a gold bracelet for her birthday.
নিয়ম ৪.কোন তুলনা করা হলে যার সাথে তুলনা করা হয় তার পূর্বে a / an বসে। যেমনঃ
Anne Nashid is a Nelson Mendela in the Maldives.
You are a Nuzrul I see.
নিয়ম ৫. কোন তুলনা বুঝাতে Abstract Noun যখন Common Noun হিসেবে ব্যবহূত হয় তখন এদের পূর্বে a / an বসে।
She is a beauty.
নিয়ম ৭.Exclamation বুঝাতে what এবং such এর পর a / an বসে।
What a sonsy baby it! Such a log queue!
নিয়ম ৭. কোন এ কালে, কোথাও /একটি /একজন ছিল/আছে এর পূর্বে a বসে । একে generalizing “a” বলে।
There lived a king in a village.
There are five components in a computer.
নিয়ম ৮.সংক্ষিপ্ত শব্দ বা শব্দের প্রথম অক্ষরটির উচ্চারণ শুরুতে vowel এর মত হলে তাদের পূর্বে an বসে কিন্তু অক্ষরটির উচ্চারণ শুরুতে consonant এর মত হলে তাদের পূর্বে a বসে।
My friend, Palash Biswas, is an M. B. B. S . Mr. Atiur Rahman is a B.A
নিয়ম ১০.Number বা সংখ্যা থাকলে উচ্চারণ অনুযায়ী a/an বসাতে হবে।
যেমনঃ There was an 8 course meal after the wedding.
Omission of A /An
নিয়ম ১১.সাধারণত খাবারের (meals) পূর্বে A/An বসে না। তবে খাবাওে পূর্বে adjective থাকলে a/an বসে। যেমনঃ
Incorrect: Usually we have a breakfast at 7a.m.
Correct: Usually we have breakfast at 7 a.m.
Plural noun এর পূর্বে a/an বসে না।
যেমনঃ Gardenias are beautiful and flagrant. Horses are strong animal.
Generally uncountable হিসেবে গণ্য advice, information, news, baggage luggage ইত্যাদির পূর্বে a/an বসে না।
যেমনঃ Mr. Shahid Hossain always gives good advice. The Rab can collect correct information.
নিয়ম .Water, milk, oil, ink, hydrogen, tea, paper ইত্যাদি এর পূর্বে a/an বসে না।
যেমনঃ paper is made of wood. তবে Uncountable Noun এর সঙ্গে কিছু measure words যোগ করা হলে তাদের পূর্বে a/an বসে।
যেমনঃ Give me a glass of water, please.
এর পূর্বে a/an বসে না। যেমনঃ Kindness is great virtue.
Use of ‘The’
কোন শব্দ কোন passage এ দ্বিতীয়বার ব্যবহূত হলে প্রথমবার ছাড়া পরবর্তী প্রতিবারের পূর্বে The বসে। তবে নির্দিষ্ট করে বুঝানোর জন্য প্রথম বারেও the বসতে পারে।
I have a shirt. I have bought the shirt from Kadirpar. The shirt is red and white in colour.
পৃথিবীতে একটিই আছে এমন জিনিসের নামের পূর্বে The বসে।
The moon shines at night. The sun sets in the west. The eart moves rouind the sun.
কোন জাতি বা সমপ্রদায়ের নামের পূর্বে The বসে।
The English are a brave nation. The Muslims are pious. The Pathans live in Pakistan. চলবে..