মধুর ভাষা

বাংলা ভাষায় লিখি পড়ি বাংলাতে গান গাই বাংলা আমার মায়ের ভাষা যার তুলনা নাই। এই ভাষাতে আকাশ দেখি পাহাড় সাগর মাটি পাখির বাসা বনের শোভা সবুজ পরিপাটি।