গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:৩০
বিশ্বকাপ ফুটবলই হোক কিংবা ক্রিকেট, অলিম্পিকের আসর কিংবা কমনওয়েলথ গেমস-খেলাধূলার বড় কোনো আয়োজন মানেই সেখানে অবধারিতভাবেই মাস্কটের উপস্থিতি। আর বিশ্বমাপের বিভিন্ন খেলা এবং অন্যান্য আয়োজনের প্রতিনিধিত্ব করা এইসব মাস্কটের সবচেয়ে বড় উপস্থিতি দিয়েই সমপ্রতি গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে জাপানের হুইস টেন বসচ্ থিমপার্ক কর্তৃপক্ষ। নাগাসাকির সেসেবোতে অবস্থিত এই শহরে রেকর্ড গড়ার অংশ হিসেবে হাজির করা হয় নানা সময়ে নানা আয়োজনের প্রতিনিধিত্ব করা মোট ১৩৪টি মাস্কটকে। আর সেদিনের সেই আয়োজনে শুধু যে উপস্থিত দর্শকরাই আনন্দ পেয়েছিলেন তা নয়, বরং নেচে গেয়ে সময়টাকে দারুণভাবে উপভোগ করেছিলেন মাস্কটগুলো পরিচালনা করা স্বেচ্ছাসেবকেরাও।