শখের গায়ক কামরুল

প্রথমদিকে খুব শখ করেই শাহ আব্দুল করিমের ‘কেন পিরিতি বানাইলারে বন্ধু’ গানটি গেয়েছিলেন দেশের জনপ্রিয় বাঁশিবাদক কামরুল। আর সেই ডেমো গানে অনেকের ভালো লাগার পরই গান গাইবার অনুরোধ আসে। সেই শখ থেকেই গেল দুটি অডিও অ্যালবামে গান গাইলেন কামরুল। মিউজিক ইন্ডাস্ট্রির অনেকেই তার কণ্ঠের প্রশেংসা করত এতদিন। এখন শ্রোতাদের প্রশংসাও পাচ্ছেন। তবে গানটাকে পেশা হিসেবে নয় স্রেফ শখের দলেই রাখতে চান তিনি। এ প্রসঙ্গে কামরুল বলেন, ‘একেবারে শখেই প্রাণের তাগিদে, গানের নেশায় গান গাওয়া, নিজস্ব ভালো লাগা থেকে। বাঁশি বাদক হিসেবেই আমার একমাত্র পরিচয়। এটাতেই আমি স্বচ্ছন্দ। তবে প্রিয় মানুষদের উত্সাহেই গান গেয়েছি।’