গাজা থেকে ইসরাইলে রকেট হামলা
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৪২
ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে নিক্ষিপ্ত একটি রকেট ইসরাইলের দক্ষিণাঞ্চলে আঘাত হেনেছে। গাজায় গত নভেম্বরে ইসরাইলী অভিযানের পর এটাই এ ধরনের প্রথম হামলা। পুলিশের মুখপাত্র মাইকি রোজনফিল্ড বলেন, ‘আশকেলনের কাছে মঙ্গলবার সকালে একটি রকেট এসে পড়ে। এতে একটি সড়ক ক্ষতিগ্রস্ত হয়। তবে কেউ আহত হয়নি।’