ওয়ালটন মহিলা হকির খবর

ওয়ালটন মটরসাইকেল দ্বিতীয় মহিলা হকি টুর্নামেন্টে আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয় এবং বান্দরবান জেলা নিজ খেলায় জিতেছে। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে প্রথম ম্যাচে আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয় ২-২ গোলে ড্র করেছে দিনাজপুরের মিনিউসিপাল স্কুলের সাথে। আনন্দময়ী বিদ্যালয়ের হাজেরা খাতুন, শাহিন সুলতানা এবং মিনিউসিপাল স্কুলের সেলি মায়ন্তি ও আয়শা একটি করে গোল করেন। দিনের দ্বিতীয় খেলায় বান্দরবান জেলা ২-০ গোলে মিরপুরের নাহার একাডেমিকে হারিয়েছে। মারিয়া মাইলুক এবং শ্রধনী রানী দেব গোল করেন। আজকের খেলা ঃ নড়াইল ও বান্দরবান, হকি স্টেডিয়াম, তিনটা ১৫।