পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির ফলে দেশের সম্মান বিনষ্ট হয়েছে

বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেছেন, বিরোধী দলের তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন ধামাচাপা দেয়া বর্তমান সরকারের বড় সফলতা। আর বড় ব্যর্থতা হলো আদালতের রায়ের বিরুদ্ধে অবস্থান নেয়া তরুণ প্রজন্মকে উত্সাহ দেয়া। পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির মাধ্যমে দেশের সকল সম্মান সরকার বিসর্জন দিয়েছে। গতকাল জাতীয় প্রেসক্লাবে ‘অমর একুশে এবং সাম্প্রতিক প্রসঙ্গ’ শীর্ষক এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির সাবেক জয়েন্ট সেক্রেটারি জেনারেল আশরাফ হোসেন। বিএনএফের প্রধান সমন্বয়কারী এসএম আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন সংগঠনের ভারপ্রাপ্ত আহ্বায়ক, জাহানারা বেগম, আরিফ মাঈনুদ্দীন, ইসমত জেরিন খান, ফিরোজ কবীর, মিজানুর রহমান মিজু প্রমুখ।