জন্মগত হূদরোগী শিশুদের চিকিত্সা সেবায় মার্কিন বিশেষজ্ঞ দল

আমেরিকার শিশু হূদরোগ বিশেষজ্ঞ ডা. জাহিদ আমিন আগামী ৭ থেকে ১০ এপ্রিল পর্যন্ত এসডি, পিডিএ, বিশেষ ডিএসডিসহ জন্মগত হূদরোগে আক্রান্ত শিশু হূদরোগীদের বিনাঅপারেশনে চিকিত্সার সহযোগিতা প্রদান করবেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) অবস্থান করে তিনি উল্লিখিত বিষয়ে চিকিত্সার ক্ষেত্রে সক্রিয় সহযোগিতা করবেন। আগ্রহী অভিভাবক ও সংশ্লিষ্ট চিকিত্সকগণ নিম্নবর্ণিত ঠিকানা ও ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন। যোগাযোগের ঠিকানা ও টেলিফোন নম্বরঃ রুম নং-৪০৩, ব্লক ডি, বিএসএমএমইউ, শাহবাগ, ঢাকা-১০০০। ফোন. ৯৬১২৬৫৩ (অফিস), মোবাইল: ০১৭৫৭১০৯৫৫১, ০১৯৩৩২৪৪৭৪৪। প্রয়োজনে যোগাযোগ: অধ্যাপক ডাঃ মোঃ জাহিদ হোসেন, অধ্যাপক, শিশু কার্ডিওলজী, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়। মো. ০১৮১৯২৪৭৩৬৫।-প্রেস বিজ্ঞপ্তি