মুক্তিযোদ্ধা কর্মচারীদের অবসরের বয়সসীমা ৬০ বছর
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৩৪
মুক্তিযোদ্ধা সরকারি কর্মচারিদের অবসর গ্রহণের বয়স ৬০ বছর করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে জাতীয় সংসদে এ সংক্রান্ত পাবলিক সার্ভেন্টস (রিটায়ারমেন্ট) (অ্যামেন্ডমেন্ট) বিল-২০১৩ পাস করা হয়।
ডেপুটি স্পিকার কর্নেল (অব.) শওকত আলীর সভাপতিত্বে অধিবেশন শুরু হলে সংসদ কাজে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বিলটি উত্থাপন করেন। পরে বিলটি কণ্ঠভোটে পাস হয়। গত ২৪ ফেব্রুয়ারি বিলটি সংসদে উত্থাপন করা হলে পরীক্ষা-নিরীক্ষা করে এক দিনের মধ্যে রিপোর্ট দেয়ার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়
সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে বলা হয়েছে, ১৯৭৪ সালের পাবলিক সার্ভিস (রিটায়ারমেন্ট) আইন অনুযায়ী সরকারি চাকরিতে কর্মরত মুক্তিযোদ্ধা গণকর্মচারিরা ৫৯ বছর বয়সে অবসর গ্রহণ করেন। গত বছরের ৬ ডিসেম্বর মুক্তিযোদ্ধা কর্মচারিদের অবসর গ্রহণের বয়স ৬০ বছর করতে অধ্যাদেশ জারি করা হয়।