টাইম অব ইন্ডিয়ার খবর
ভারতের সহায়তায় শাহবাগ আন্দোলন
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৪০
ভারতের সহায়তায় বাংলাদেশে শাহবাগে আন্দোলন হচ্ছে বলে টাইমস অব ইন্ডিয়া মন্তব্য করেছে। গতকাল মঙ্গলবার পত্রিকাটির অনলাইন সংস্করণে বলা হয়, বাংলাদেশের রাজধানী ঢাকার ব্যস্ততম শাহবাগ মোড়ে তরুণ প্রজন্মের আন্দোলনে সম্ভবত প্রতিবেশি ভারতের শক্তিশালী সমর্থন রয়েছে।
গত শুক্রবার ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিব শংকর মেনন বলেন, শাহবাগের এই প্রতিবাদ বাংলাদেশি যুবকদের খোলা মনমানসিকতার প্রতীক— যারা চরমপন্থার বিরুদ্ধে এবং গণতন্ত্রের মূল্যবোধ ধরে রাখতে সংগ্রাম করছে। পুনে রাম সাথ চেয়ার স্থাপনকালে মেনন আরো বলেন, বর্তমানে বাংলাদেশের শাহবাগ মোড়ে চরমপন্থা ও যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে হাজার হাজার যুবকদের একত্র হওয়া তাদের খোলা মনমানসিকতা এবং রাজনীতিকে সুসংহত করার ক্ষমতার অনুভূতির জানান দেয়।
সমপ্রতি বাংলাদেশ সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ প্রতিবাদকারীদের সাথে সংহতি প্রকাশ করেন। ঢাকায় সাংবাদিকদের সাথে আলাপকালে খুরশিদ বলেন, এটা সবসময় আশ্চর্যজনক যে, যুবকরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করছে। তারা তাদের উদ্বেগ, সংযুক্তি, এবং আকাঙ্খাকে প্রকাশ করছে এবং আমি এর প্রশংসা করি।