স্বরসতী পূজা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:২০
মীর আনোয়ার হোসেন টুটুল,
মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
বিপুল উত্সাহ উদ্দীপনা আর নানা আয়োজনে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় গত ১৫ ফেব্রুয়ারি স্বরসতী পূজা পালিত হয়েছে। এ উপলক্ষে মির্জাপুর নারী জাগরণের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ভারতেশ্বরী হোমসের সবুজ চত্বরে আয়োজন ছিল রাতভর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বিদ্যার পূজা, ওলো ওলো ধ্বনি, ধুপের গন্ধ আর ঢাক-ঢোলের বাদ্য ও নাচ এবং গানে গানে পুরো অনুষ্ঠান ছিল মনোমুগ্ধকর। গভীর রাত পর্যন্ত চলে হোমসের সবুজ চত্বরে এ অনুষ্ঠান।
এ দিকে স্বরসতী পূজা উপলক্ষে ভারতেশ্বরী হোমসে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে এসেছিলেন ব্র্যাক সেন্টারের পরিচালক ফারুক আহম্মেদ, ব্র্যাক সেন্টারের চেয়ারম্যান মোস্তাক চৌধুরী, কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্টের, পরিচালক প্রতিভা মুত্সুদ্দি, শ্রী মতি সাহা , হোমসের অধ্যক্ষা প্রফেসর মনিকা দেবী বড়ুয়া, উপাধাক্ষ
গোলাম কিবরিয়া, উলফাতুননেছা, কুমুদিনী হাসপাতালের পরিচাল ডা. দুলাল চন্দ পোদ্দার ও সহকারী প্রশাসক সৈয়দ হায়দার আলী প্রমুখ।
এ ছাড়া পরের দিন শনিবার এসেছিলেন আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আকতার চৌধুরী, মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা।
এ দিকে সন্ধ্যার পর পর শুরু হয় হোমসের সবুজ চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান। হোমসের ছাত্রীরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয়। অপর দিকে মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজ, এস কে পাইলট উচ্চ বিদ্যালয়, মির্জাপুর সাহা পাড়া, পাকুল্লা, জামুর্কিসহ এলাকার প্রতিটি পূজা মণ্ডপ ও পাড়া মহল্লার ক্লাবগুলোতে বিপুল উত্সাহ উদ্দীপনার মধ্য দিয়ে স্বরসতী পূজা উদযাপন উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।