ভালোবাসা দিবসের ‘উল্লাস’
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:২১
সুবীর বসাক, কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জ
বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে এবারও হল ভর্তি দর্শক মাতালো বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান ‘উল্লাস’। মিথিলা অডিও ভিশনের এটি ছিল ১৯তম প্রযোজনা। গত ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমী হল মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। রচনা, পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন গাজী মাজহারুল ইসলাম আশিক। বাঙালি ঐতিহ্য মঞ্চের আহ্বায়ক দেবাশীষ ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী। আলোচনায় অংশ নেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি আবু খালেদ পাঠান, সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোজাম্মেল হক মাখন, জেলা কালেক্টরেটের প্রশাসনিক কর্মকর্তা আবুল হোসেন ভুঁইয়া, মো. তাজুল ইসলাম, আ. রাজ্জাক, ও মো. ফকরউদ্দিন ফারুক। ম্যাগাজিন অনুষ্ঠানে অভিনয়, মডেলিং, আবৃত্তি, সংগীত ও নৃত্য পরিবেশিত হয়। অভিনয়ে অংশ নেন মতিউর রহমান, সুজন, সবিতা, কাঞ্চন, জীবন, প্রিয়া ও জনি। মডেলিংয়ে অংশ নেন শশী। আবৃত্তি পরিবেশন করেন আকিব ও সাদিয়া। সংগীত পরিবেশন করেন মতিউর রহমান, মকবুল হোসেন ফারুক, মুকুল, সেঁতু ও মৃত্তিকা। নৃত্যে অংশ নেন সোহেল, সুবর্ণা, তিশা, পারভেজ, তাইবা, রোজ, রিমঝিম, ডিউ, সাবিহা, টুনটুন, জেবিন ও বর্ণ। উপস্থাপনা করেন গাজী মাজহারুল ইসলাম আশিক ও আমিনুল ইসলাম সেলিম।