জন্মদিন : তৌকীর আহমেদ

একজন অভিনেতা হিসেবে তৌকীর আহমেদকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। আর তার কারণ, গুণী এই অভিনেতা অনেক আগেই নিজের কাজ দিয়ে দর্শকদের ভালোবাসা অর্জন করে নিয়েছেন। পরিপূর্ণ অভিনয়শিল্পী হওয়ার বাসনা নিয়েই মঞ্চ নাটকের সাথে সখ্যতা গড়ে তুলেছিলেন তিনি। আর মঞ্চের সেই সিঁড়িতে ভর করে অভিনেতা হিসেবে একসময় আমাদের টিভি নাটকেও দারুণ ভূমিকা রেখেছেন তৌকীর আহমেদ। মূলত তৌকীর আহমেদের জনপ্রিয়তা ব্যাপকভাবে শুরু হয় ‘রূপনগর’ শিরোনামের ধারাবাহিক নাটকের মাধ্যমে। এ নাটকে বিপাশা হায়াতের সাথে জুটি হয়ে কাজ করার পর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। একে একে তৌকীর দর্শকদের বিভিন্ন চরিত্রে কাজের মাধ্যমে আনন্দ দিয়েছেন। পরবর্তীকালে ‘দারুচিনি দ্বীপ’ ও ‘রূপকথার গল্প’ নামের তৌকীর আহমেদ পরিচালিত এ দুটি চলচ্চিত্রও বিশেষ এক শ্রেণীর দর্শকদের গ্রহণযোগ্যতা পায়। আগামী ৫ মার্চ তৌকীর আহমেদের জন্মদিন। আর তাই ‘আনন্দ বিনোদন’-এর পক্ষ থেকে তাকে জন্মদিনের আগাম শুভেচ্ছা। এ সপ্তাহে আরও যাদের জন্মদিন ৩ মার্চ :মালেকা বেগম, সুমনা হক ৪ মার্চ :আনিসুল হক, সনজীদা খাতুন, বাপ্পারাজ ৫ মার্চ :তৌকীর আহমেদ ৮মার্চ :নাজমুল আলম।