মন্তব্য

‘এই গণ-আন্দোলন আমাদের দেশের জন্য একটি ইতিহাস। আমি এই ইতিহাসের সঙ্গে থাকতে চাই। এই আন্দোলনের নানা ফুটেজও থাকবে এতে। থাকবে মিছিল আর স্লোগান। যেসব শিল্পীরা শাহবাগে আসছেন তাদের প্রতিক্রিয়া জানাতে তাদের ফুটেজও থাকবে এতে। একটি গল্পের মাঝে পুরো আন্দোলনটা তুলে ধরা হবে এ নাটকে।’ অভিনয়শিল্পী জ্যোতিকা জ্যোতি নতুন নাটক ‘যে আলোয় পথ দেখায়’-এ অভিনয় প্রসঙ্গে বলেন। ‘আমি ঠিক বুঝি না, ভালোবাসা দিবস আসলে কী? এর কোনো মানে নেই আমার কাছে। ভালোবাসা প্রকাশের জন্য নির্দিষ্ট একটি দিনের আদৌ কোনো প্রয়োজনীয়তা নেই। এটা স্রেফ বাণিজ্যিক ধারণা ছাড়া আর কিছুই না।’ বলিউডের অভিনেতা সালমান খান সম্প্রতি ভালোবাসা দিবস নিয়ে এমন কড়া মন্তব্যই ছুড়লেন। ‘আবার ধারাবাহিক নাটকে অভিনয়ের সিদ্ধান্ত নিয়েছি। তবে যেনতেন কোনো নাটকে নয়। ভালো গল্পের নাটকেই অভিনয় করছি।’ অভিনেত্রী বাঁধন ‘হাই সোসাইটি’ শিরোনামের নতুন একটি ধারাবাহিকে অভিনয় করা প্রসঙ্গে বলেন।