পোশাক শিল্পের জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে সমন্বয় সেল গঠনের প্রস্তাব
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০১৩, ২০:১২
তৈরি পোশাক শিল্পের বিভিন্ন সমস্যা সমাধানে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে যাওয়ার কারণে এনেক সময় জটিলতা তৈরি হওয়া এবং সময়ক্ষেপন হয়। এই সমস্যা সমাধানে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি কো-অর্ডিনেশন সেল গঠনের প্রস্তাব দিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। সেই সাথে রপ্তানির বড় বাজার যুক্তরাজ্য ও কানাডার সাথে জিএসপি সংক্রান্ত বিভিন্ন আলোচনায় অভিজ্ঞতাসম্পন্ন থিংকট্যাংক এর সমন্বয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি ‘ক্রাইসিস ম্যানেজমেন্ট সেল’ স্থাপনেরও প্রস্তাব দেয়া হয়। গতকাল বুধবার এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বাণিজ্য মন্ত্রী জি এম কাদেরের সাথে স্বাক্ষাতকালে এ প্রস্তাব দেন। এছাড়া মূলধনী যন্ত্রপাতি আমদানি অস্বাভাবিকহারে কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়। এফবিসিসিআই সভাপতি বলেন, আমদানি পরিস্থিতির এ ধরণের হ্রাস দেশে বিনিয়োগ পরিস্থিতি কমে যাওয়াকে নির্দেশ করে। এ ফলে দেশের অর্থনীতিতে নেতিবাচক পরিস্থিতি তৈরি হওয়ার আলোচনাও জোরালো হয়ে উঠবে বলে মনে করেন তিনি।
প্রতিনিধি দলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের ঊর্দ্ধতন সহ-সভাপতি মনোয়ারা হাকিম আলী, সহ-সভাপতি হেলাল উদ্দিন প্রমুখ।