আইটেম গানে জ্যাকুলিন
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০১৩, ২০:২২
সর্বশেষ ‘রেস টু’ ছবির ‘লাত লাগ গায়ি’ গানটিতে পারফর্ম করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন বলিউডের এ সময়ের অন্যতম জনপ্রিয় নায়িকা জ্যাকুলিন ফার্নান্দিজ। যদিওবা ‘রেস টু’ ছবির এই গানটি কোনো আইটেম গান ছিল না। তবে জ্যাকুলিন এবার প্রভু দেবার আপকামিং চলচ্চিত্র ‘রামায়া ভাসতা ভায়া’-এর একটি আইটেম গানে পারফর্ম করেছেন। ‘জাদু কি ঝাপ্পি দে দে তু আভি’ শিরোনামের এই গানটির কোরিওগ্রাফিও করেছেন প্রভু দেবা। সম্প্রতি এই আইটেম গানের দৃশ্যায়নের কাজটিও শেষ হয়। আগামী ৭ জুন প্রভু দেবা পরিচালিত এই ছবিটি মুক্তি পাবে। ছবিটিতে অভিনয় করছেন—গিরীশ কুমার, শ্রুতি হাসান, রন্ধীর কাপুর, সনু সুদ, বিনোদ খান্নাসহ আরও অনেকে।