বিনোদন প্রতিদিন চয়েজ
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০১৩, ২০:২৩
সৌন্দর্য কথা
রূপচর্চা বিষয়ক অনুষ্ঠান ‘সৌন্দর্য কথা’য় এবারের অতিথি মডেল-অভিনেত্রী শখ। ফারজানা রিয়া চৌধুরীর উপস্থাপনা ও শহীদ সম্পদের প্রযোজনায় অনুষ্ঠানটি বাংলাভিশনে আজ রাত ৯টা ৫ মিনিটে প্রচার হবে।
বর্ণমালা
এটিএন বাংলায় আজ রাত ১১টায় প্রচার হবে মাতৃভাষা মাসের বিশেষ নাটক ‘বর্ণমালা’। এতে অভিনয় করেছেন—তুষার খান, ম্যারিনো, মানস বন্দোপাধ্যায়, শিরিন আলম, ওয়ালিউল হক রুমি, নয়ন প্রমুখ।