বগুড়ায় কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৩৮
কবি ও সাংবাদিক জে এম রউফ’র প্রথম কাব্যগ্রন্থ ‘চালাও বুলেট—রক্ত দেবো’ এর মোড়ক উন্মোচন করা হয়েছে। একুশে বই মেলায় সোমবার বগুড়া কেন্দ্রীয় শহীদ মিনারে কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করেন বগুড়া সাংবাদিক ইউনিয়ন ও ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ঠান্ডা আজাদ।
সোমবার সন্ধ্যায় শহীদ মিনার বেদীতে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়ার খ্যাতিমান প্রাবন্ধিক কবি বজলুল করিম বাহার, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি এএইচএম আখতারুজ্জামান, লেখক খন্দকার বজলুর রহমান, বগুড়া জাতীয় আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল লতিফ ববি, দৈনিক উত্তরের খবর‘র সম্পাদক আব্দুস সালাম বাবু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি আব্দুল্লাহেল কাফি তারা, সাধারণ সম্পাদক এবিএম জিয়াউল হক বাবলা, বগুড়া লেখক চক্রের সভাপতি ইসলাম রফিক, সাধারণ সম্পাদক আমির খসরু সেলিম এবং কাব্যগ্রন্থের প্রকাশক ও সাহিত্য সোপানের স্বত্বাধিকারি শুভ ইসলাম।