ফুলপুরে পাইপের ভিতর বৃদ্ধার লাশ

গতকাল বুধবার সকালে ফুলপুর উপজেলার তারাকান্দা থানার ধলিরকান্দা গ্রামে জরিনা খাতুন (৭০) নামে এক বৃদ্ধার লাশ পরিত্যক্ত একটি পাইপের ভিতর থেকে উদ্ধার করেছে পুলিশ। বৃদ্ধার পুত্র হেলাল জানায়, গত রবিবার ভোরে প্রকৃতির ডাকে সারা দিতে তার মা ঘর থেকে বের হয়। এর পর থেকে তিনি নিখোঁজ। মঙ্গলবার দুর্গন্ধ পেয়ে বাড়ি থেকে ১শ’ গজ দূরে পাইপের ২০ ফুট ভেতরে লাশ দেখে পুলিশে খবর দেয়া হয়।