ধামরাইয়ের কুশুরা হাই স্কুলে আলোচনা সভা

ধামরাই সংবাদদাতা\ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উপর আলোচনা সভার আয়োজন করে উপজেলার কুশুরা আব্বাস আলী উচ্চ বিদ্যালয়। গতকাল বুধবার বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এ আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম।